Free Fire World Series (FFWS) Global Finals 2026-এর Last Chance পর্ব অনুষ্ঠিত হবে কাল ২৭ নভেম্বর। ব্যাংককে অনুষ্ঠিত এই পর্বে ১২টি দল ১০টি ম্যাচ খেলে গ্র্যান্ড ফাইনালের শেষ চারটি আসন নিশ্চিত করার চেষ্টা করবে।

ইতোমধ্যে নকআউট পর্ব থেকে আটটি দল সরাসরি গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নিয়েছে। বাকি চারটি আসনের জন্য Last Chance-এ লড়াই করবে ১২টি দল। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধি Team Infinity (INF) রয়েছে।

Team Infinity FFWS Bangladesh 2026 Fall-এ চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। নকআউট পর্বে তারা কাঙ্ক্ষিত ফলাফল আনতে না পারায় এখন Last Chance-এ তাদের শেষ সুযোগ।

Last Chance-এ অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে RRQ Kazu, LOS, ONIC Olympus, Resurrection Esports, GOW Esports, XProjekt, Blue Cheese, Team Apex Gaming, Bigetron by Vitality, Horaa Esports এবং Stellar Esports।

এই পর্বে শীর্ষ চারটি দল ২৮ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে খেলার সুযোগ পাবে। বাকি আটটি দল টুর্নামেন্ট থেকে বাদ পড়বে।

বাংলাদেশি ফ্যানদের নজর এখন Team Infinity-এর দিকে। দেখা যাবে তারা এই শেষ সুযোগ কাজে লাগিয়ে গ্র্যান্ড ফাইনালে পৌঁছাতে পারে কি না।