২৭ ঘণ্টা পেরিয়েও লাইভে Freak 22, GTA VI নিয়ে চলছে টানা ম্যারাথন!

বাংলাদেশি PUBG MOBILE কনটেন্ট ক্রিয়েটর ও স্ট্রিমার Freak 22 শুরু করেছেন GTA VI ম্যারাথন লাইভ। টানা ২৭ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে তার এই লাইভ স্ট্রিম, যা ইতোমধ্যে গেমিং কমিউনিয়িটির নজর কেড়েছে।

টানা দীর্ঘ সময় ধরে গেমিং এবং লাইভ স্ট্রিম চালিয়ে যাওয়ার এই উদ্যোগে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে। ২৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো লাইভ চালিয়ে যাচ্ছেন Freak 22।

GTA VI-কে কেন্দ্র করে Freak 22-এর এই ম্যারাথন স্ট্রিম কতক্ষণ পর্যন্ত চলবে, কিংবা তিনি কত ঘণ্টার লাইভের লক্ষ্য নির্ধারণ করেছেন, তা এখনো জানা যায়নি।

দীর্ঘ সময়ের এই লাইভ স্ট্রিমের মাধ্যমে Freak 22 এবার গেমিং কমিউনিটিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কত ঘণ্টার মাইলফলক স্পর্শ করেন তিনি।

The Esports Times Gaming News | Bangladesh