X2 Global ছেড়ে RedHawks-এ Xtrove, শক্তিশালী দল গড়ার পথে নতুন চমক!

Free Fire Esports-এ দলবদলের বাজারে নতুন চমক দেখাল RedHawks। সাবেক X2 Global প্লেয়ার Xtrove-কে নিজেদের দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সংস্থাটি।

মজার বিষয় হলো, Xtrove-এর দলবদল নিয়ে The Esports Times প্রায় পাঁচ দিন আগেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল। অবশেষে আজ RedHawks-এর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই খবরের সত্যতা নিশ্চিত হলো।

Xtrove-এর মতো একজন পরিচিত প্লেয়ারকে দলে ভেড়ানো RedHawks-এর স্কোয়াড গঠনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। সাম্প্রতিক এই পদক্ষেপে বোঝা যাচ্ছে, Free Fire Esports-এ নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এবং একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তুলতে কাজ করছে RedHawks।

এখন দেখার বিষয়, নতুন সতীর্থদের সঙ্গে Xtrove কতটা মানিয়ে নিতে পারেন এবং আসন্ন প্রতিযোগিতাগুলোতে RedHawks কেমন পারফরম্যান্স উপহার দেয়।

পাঁচ দিন আগের ইঙ্গিত এবার আনুষ্ঠানিক সত্য!