বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আরও এক ধাপ এগিয়ে নিতে আজ, ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে Free Fire World Series (FFWS) 2026 Global Finals-এর Knockout Phase 2। চার দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ পর্বে অংশগ্রহণকারী দলগুলো লড়বে সরাসরি Grand Finals-এ জায়গা করে নেওয়ার লক্ষ্যে।
Knockout Phase 1-এর পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ১২টি দল নিয়ে আজ অনুষ্ঠিত হবে Phase 2-এর প্রথম দিনের ম্যাচ। এই পর্বে প্রতিদিন মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিদিনের সেরা দুটি দল সরাসরি Grand Finals-এর টিকিট নিশ্চিত করবে।
আজকের লড়াইয়ে অংশ নেবে Buriram United Esports, LOS, Fluxo W7M, P Esports, Team Flash, LOUD, GOW, RRQ Kazu, All Gamers Global, ONIC Olympus, LYON এবং xProjekt।
চার দিনব্যাপী এই পর্বে প্রতিদিন নতুন দুটি দল যুক্ত হবে। প্রথম দিনের বাকি ১০টি দল আগামীকাল Pool 2-এর দুটি দলের সঙ্গে লড়বে। একইভাবে ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী দিনের ম্যাচগুলো। Knockout Phase 2 থেকে মোট ৮টি দল সরাসরি Grand Finals-এ জায়গা করে নেবে।
অন্যদিকে, Phase 2-এর শেষ দিনের পর বাকি দলগুলোর জন্য অপেক্ষা করছে Last Chance Stage। সেখান থেকেও সেরা চারটি দল Grand Finals-এ খেলার সুযোগ পাবে।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে FFWS 2026 Global Finals-এর Grand Finals, যেখানে Champion Rush ফরম্যাটে নির্ধারিত হবে এবারের বিশ্বচ্যাম্পিয়ন।
বিশ্বসেরার মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে কোন দল শেষ পর্যন্ত এগিয়ে যাবে, এখন সেটিই দেখার অপেক্ষা।







