ভিউ নিয়ে বিতর্কে নিজের স্ট্রিমে আসছেন না MR TRIPLE R, অন্যদের স্ট্রিমে সাপোর্ট দেওয়ার ঘোষণা!

বাংলাদেশের ইস্পোর্টস কমিউনিটিতে স্ট্রিমের ভিউ ও ওয়াচটাইম নিয়ে চলমান বিতর্কের মধ্যে নিজের স্ট্রিমে আসা নিয়ে অনীহা প্রকাশ করেছেন জনপ্রিয় ক্রিয়েটর MR TRIPLE R।

নিজের বক্তব্যে তিনি জানান, দেশের ছেলেদের খেলা নিয়ে স্ট্রিমে এসে রিয়েকশন দেওয়ার ইচ্ছা থাকলেও ভিউ ও ওয়াচটাইম নিয়ে চলমান প্রতিযোগিতা এবং বিতর্কের কারণে স্ট্রিম করতে কিছুটা দ্বিধায় রয়েছেন তিনি। তার মতে, যেহেতু তিনি নিজে কোনো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না, তাই তার কয়েকটি ভিউ অন্য কোনো ক্রিয়েটরের স্ট্রিমে গেলেও সেটি ইতিবাচক।

তবে রিয়েকশন দেওয়া বন্ধ রাখেননি MR TRIPLE R। নিজের স্ট্রিমে না এসে অন্য ক্রিয়েটরদের লাইভে গিয়ে খেলা দেখছেন এবং নিজের মতামত প্রকাশ করছেন। পাশাপাশি, যে ক্রিয়েটর তাকে স্ট্রিমে আমন্ত্রণ জানাবেন, সময় ও সুযোগ থাকলে তার স্ট্রিমে যোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

সবশেষে, কোন ক্রিয়েটর স্ট্রিম করছেন সেটি বিবেচনা না করে সবার প্রতি সমর্থন ও ভালোবাসার কথা জানিয়েছেন MR TRIPLE R। তার মতে, ক্রিয়েটররা প্রত্যেকেই FFWS-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের সহযোগিতা করছেন এবং একই সঙ্গে দেশের ইস্পোর্টসকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন।

MR TRIPLE R-এর এই বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত ভিউয়ের প্রতিযোগিতার চেয়ে বাংলাদেশের প্রতিনিধিদের পাশে থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।