বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে Clash Masters টুর্নামেন্টের Fall সিজন নিয়ে অনিশ্চয়তা কাটছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, FFCM Bangladesh Fall 2026 এবার আর অনুষ্ঠিত হবে না।

এর আগে চলতি বছরের মার্চ-এপ্রিলে FFCM Bangladesh 2026 Spring সফলভাবে সম্পন্ন হয়েছিল। সেখানে The Goat চ্যাম্পিয়ন হয়। Clash Masters হলো ফ্রি ফায়ারের অফিসিয়াল Clash Squad ভিত্তিক টুর্নামেন্ট সিরিজ।

তবে Fall সিজন না হওয়ার খবরটি অনেক দলের জন্য অপ্রত্যাশিত। অনেক সংগঠন শুধু এই টুর্নামেন্টকে সামনে রেখেই স্কোয়াড গুছিয়েছিল। কেউ কেউ লোন প্লেয়ার পর্যন্ত নিয়ে এসেছিল। এখন সেই প্রস্তুতিগুলো অনিশ্চয়তায় পড়েছে।

অফিসিয়াল কোনো পাবলিক ঘোষণা এখনো করা হয়নি। বিষয়টি নিয়ে আরও কোনো আপডেট এলে The Esports Times সেটি দ্রুত জানাবে।