FFWS Global Final-এর মঞ্চে বাংলাদেশের হয়ে প্রথম BOOYAH তুলে নিল Team Infinity। দুর্দান্ত পারফরম্যান্সে ১৭টি Elimination সংগ্রহ করে এই BOOYAH নিশ্চিত করে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ইস্পোর্টসের জন্য এটি নিঃসন্দেহে একটি স্মরণীয় মুহূর্ত। শুরু থেকেই আক্রমণাত্মক খেলার মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রেখে ১৭টি Elimination-এর পাশাপাশি ম্যাচের BOOYAH নিজেদের করে নেয় Team Infinity।

বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরার লড়াইয়ে Team Infinity-এর এই পারফরম্যান্স নিঃসন্দেহে দেশের Free Fire কমিউনিটির জন্য বড় প্রাপ্তি।