থাইল্যান্ডের ব্যাংককে চলমান Free Fire World Series (FFWS) Global Finals 2026-এর Knockout Stage Phase 2-এর প্রথম দিনেই গ্র্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভিয়েতনামের দল P Esports এবং থাইল্যান্ডের দল All Gamers Global (AG Global)। ১৯ নভেম্বর অনুষ্ঠিত Phase 2-এর উদ্বোধনী দিনের (Week 3, Day 1) ছয়টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে তারা Grand Final-এর লড়াইয়ে জায়গা করে নেয়।

​প্রথম দিনের পয়েন্ট চিত্র

P2D1

Phase 1-এর শীর্ষ ১২ টি দল (Pool 1) নিয়ে শুরু হওয়া Phase 2-এর প্রথম দিনের খেলায় দারুণ ধারাবাহিকতা দেখায় P Esports ও All Gamers Global। ছয় ম্যাচ শেষে ১০১ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের এক নম্বরে থেকে কোয়ালিফাই করে P Esports। অন্যদিকে, মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে ৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে গ্র্যান্ড ফাইনালের টিকিট কাটে All Gamers Global।

টুর্নামেন্ট ফরম্যাট ও ফাইনালের সমীকরণ

​১২ লক্ষ মার্কিন ডলার (USD 1,200,000) প্রাইজপুলের এই বিশ্ব আসরের গ্র্যান্ড ফাইনালে মোট ১২টি দল অংশ নেবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী Knockout Stage Phase 2-এর প্রতিটি ম্যাচডে শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ২টি করে দল সরাসরি গ্র্যান্ড ফাইনালে উঠবে। এভাবে Phase 2 থেকে মোট ৮টি দল ফাইনাল নিশ্চিত করবে।

​Phase 2 শেষে বাকি থাকা ১০টি দল এবং Phase 1-এ ১৯তম ও ২০তম হওয়া ২টি দল—মোট ১২টি দল নিয়ে আগামী ২৭ নভেম্বর ‘Last Chance’ পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে ১০টি ম্যাচ শেষে শীর্ষ ৪টি দল গ্র্যান্ড ফাইনালের শেষ চারটি স্লট পূরণ করবে।

​আগামী ২৮ নভেম্বর ব্যাংককের BITEC LIVE ভেন্যুতে Champion Rush ফরম্যাটে অনুষ্ঠিত হবে FFWS Global Finals 2026-এর গ্র্যান্ড ফাইনাল। Phase 2-এর পরবর্তী দিনগুলোতে বাকি ছয়টি সরাসরি ফাইনাল স্লটের জন্য লড়াই চালিয়ে যাবে অন্য দলগুলো।