FFWS Global Finals 2026-এর Knockout Stage Phase 1-এর দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিনের ম্যাচ শেষে বাংলাদেশের দুই প্রতিনিধি দলের অবস্থান স্পষ্ট হয়েছে।
Team Infinity বর্তমানে ১৮তম অবস্থানে রয়েছে ২৮৩ পয়েন্ট নিয়ে। তাদের অ্যাকাউন্টে রয়েছে ১টি Booyah, ১৫৯ Elims পয়েন্ট এবং ১২৪ Placement পয়েন্ট। দিন শেষে তারা এক ধাপ এগিয়েছে।
অন্যদিকে Pirate Esports রয়েছে সর্বশেষ ২৪তম অবস্থানে মাত্র ১৯৩ পয়েন্ট নিয়ে। তাদের কোনো Booyah নেই, Elims পয়েন্ট ১১৩ এবং Placement পয়েন্ট ৮০। আগের দিনের তুলনায় তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
বর্তমান সামগ্রিক স্ট্যান্ডিংসের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের Buriram United Esports (৫৪৬ পয়েন্ট)। এরপর ব্রাজিলের Fluxo W7M (৫৩৩) এবং LOS (৫১৩) অবস্থান করছে।
মনে রাখতে হবে, Knockout Stage Phase 1 শেষে সামগ্রিক পয়েন্ট টেবিলের শীর্ষ ১৮ দল পরবর্তী ধাপে উঠবে। নিচের চার দল বাদ পড়বে। এখনো কয়েকটি ম্যাচ বাকি থাকায় Team Infinity-এর জন্য পরিস্থিতি চাপের মধ্যে থাকলেও সুযোগ এখনো খোলা আছে। তবে Pirate Esports-এর জন্য পরিস্থিতি অনেকটাই কঠিন হয়ে উঠেছে।
আগামীকাল (১৫ নভেম্বর) Week 2-এর শেষ দিনের ম্যাচগুলোতে বাংলাদেশের দুই দল কী ধরনের পারফরম্যান্স দেখায়, সেদিকেই এখন নজর থাকবে সবার।







