FFWS Global Finals 2026-এর Knockout Stage Phase 1 আজ শেষ হয়েছে। Week 2 Day 3-এর ম্যাচ শেষে চূড়ান্ত স্ট্যান্ডিংস প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের দুই প্রতিনিধি দলের মধ্যে Team Infinity ১৭তম অবস্থানে থেকে পরবর্তী ধাপে উঠেছে। তারা মোট ৩৬২ পয়েন্ট নিয়ে Pool 4-এর জন্য কোয়ালিফাই করেছে। Infinity-এর অ্যাকাউন্টে রয়েছে ১টি Booyah, ২১৩ Elims পয়েন্ট এবং ১৪৯ Placement পয়েন্ট। দিন শেষে তারা দুই ধাপ এগিয়েছে।

অন্যদিকে Pirate Esports ২৪তম অবস্থানে থেকে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। তারা মাত্র ২১৯ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।

Phase 1 শেষে শীর্ষ ১৮ দল পরবর্তী রাউন্ডে উঠেছে। নিচের চার দল বাদ হয়েছে। Team Infinity এখন ২২ নভেম্বর Pool 4-এর ম্যাচে মাঠে নামবে।

বর্তমান সামগ্রিক স্ট্যান্ডিংসের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের Buriram United Esports (৬৪৭ পয়েন্ট)। এরপর ব্রাজিলের LOS (৬৩৬) এবং Fluxo W7M (৬৩৩) অবস্থান করছে।

বাংলাদেশের হয়ে এখন শুধু Team Infinity-ই লড়াই চালিয়ে যাবে। Pool 4-এ তাদের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবে ফ্যানরা।