FFWS Global Finals 2026-এর Knockout Stage Phase 1 শেষ হওয়ার পর স্ট্যান্ডিংস অনুযায়ী Phase 2-এর পুল নির্ধারণ করা হয়েছে। যে দল Phase 1-এ যে অবস্থানে শেষ করেছে, সেই অনুসারেই তাদের পুল নির্ধারিত হয়েছে।
Pool 1 (১৯ নভেম্বর)
Phase 1-এর শীর্ষ দলগুলো এখানে রয়েছে—Buriram United Esports, LOS, Fluxo W7M, P Esports, Team Flash, LOUD, GOW, RRQ Kazu, All Gamers Global, ONIC Olympus, LYON এবং xProjekt।
Pool 2 (২০ নভেম্বর)
Resurrection ও Gun Dynasty সরাসরি এই পুলে রয়েছে। সাথে যোগ হবে আগের পুল থেকে উত্তীর্ণ দলগুলো।
Pool 3 (২১ নভেম্বর)
Bigetron by Vitality ও Blue Cheese সরাসরি এখানে অবস্থান করছে। সাথে থাকবে আগের রাউন্ডের উত্তীর্ণ দল।
Pool 4 (২২ নভেম্বর)
বাংলাদেশের Team Infinity এই পুলে রয়েছে। তাদের সাথে সরাসরি আছে Team Apex Gaming। এছাড়া আগের পুলগুলো থেকে উত্তীর্ণ দলগুলোও এখানে যোগ দেবে।
Phase 2-এর এই কাঠামোতে আগে শীর্ষ দলগুলো খেলে, পরে নিচের দিকের দলগুলো ধাপে ধাপে যুক্ত হয়। Team Infinity-এর জন্য Pool 4-ই হবে পরবর্তী বড় পরীক্ষা।









