FFWS Global Finals 2026-এর Knockout Stage Phase 2-এর পুল নির্ধারণ হয়েছে Phase 1-এর স্ট্যান্ডিংস অনুযায়ী। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে Pool 4।
২২ নভেম্বর অনুষ্ঠিতব্য এই পুলে সরাসরি জায়গা পেয়েছে দুটি দল—বাংলাদেশের Team Infinity এবং ভারতের Team Apex Gaming। মজার বিষয় হলো, দুটি দলই নিজেদের দেশের চ্যাম্পিয়ন।
Team Infinity হলো FFWS Bangladesh 2026 Fall-এর চ্যাম্পিয়ন। অন্যদিকে Team Apex Gaming ভারতের প্রতিনিধি হিসেবে এই পর্যায়ে উঠে এসেছে। তাই Pool 4 ইতিমধ্যেই “Pool of Champions” হিসেবে আলোচনায় এসেছে।
এই পুলে এই দুটি দলের সাথে আগের পুলগুলো থেকে উত্তীর্ণ আরও ১০টি দল যোগ দেবে। ফলে প্রতিযোগিতা হবে আরও কঠিন।
বাংলাদেশের একমাত্র প্রতিনিধি Team Infinity এখন কোন ধরনের পারফরম্যান্স দেখায়, সেদিকেই তাকিয়ে থাকবে ফ্যানরা।







