বিশ্বমঞ্চে লাল-সবুজের মেয়েদের ঐতিহাসিক দাপট! Global Girls Championship-এর International Stage-এ কোয়ালিফাই করলো বাংলাদেশের ৫টি গার্লস টিম!
বাংলাদেশের ই-স্পোর্টস অঙ্গনে এক নতুন ও গর্বের অধ্যায় রচনা করলো আমাদের ফিমেল গেমাররা! আঞ্চলিক পর্বের কঠিন বাছাইপর্ব ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজেদের যোগ্যতা, নিখুঁত টিমওয়ার্ক এবং অদম্য মানসিকতার প্রমাণ দিয়ে একসাথে ৫টি বাংলাদেশী গার্লস স্কোয়াড জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক মূল মঞ্চে।
তাদের এই অভাবনীয় সাফল্য প্রমাণ করে দিলো— ই-স্পোর্টসের ব্যাটলগ্রাউন্ডে বাংলাদেশের মেয়েরাও এখন বিশ্বসেরাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত! দেশের ফিমেল ই-স্পোর্টস কমিউনিটির জন্য এই অর্জন নিঃসন্দেহে এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।
আন্তর্জাতিক এই মেগা আসরে বাংলাদেশের ৫টি গার্লস টিমের জন্য রইলো অনেক অনেক শুভকামনা!







