গুঞ্জন উড়িয়ে Jawbreakers-এই থাকছেন Cyanide, দল ছাড়ার কোনো পরিকল্পনা নেই!

সম্প্রতি Cyanide-এর Jawbreakers ছাড়ার গুঞ্জন ঘিরে দেশের PUBG MOBILE ইস্পোর্টস কমিউনিটিতে আলোচনা তৈরি হয়েছিল। এমনকি তিনি Jawbreakers ছেড়ে X2 Esports-এ যোগ দিতে পারেন, এমন খবরও ছড়িয়ে পড়ে।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে Cyanide স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি Jawbreakers ছেড়ে কোথাও যাচ্ছেন না। অর্থাৎ, দল পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিয়ে Jawbreakers-এর সঙ্গেই থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই খেলোয়াড়।

Cyanide-এর এই বক্তব্যের মধ্য দিয়ে আপাতত তার দলবদল নিয়ে চলমান আলোচনার অবসান ঘটল। ফলে Jawbreakers-এর জার্সিতেই তাকে দেখতে পাচ্ছেন সমর্থকরা।

“Jawbreakers ছেড়ে কোথাও যাচ্ছি না” - Cyanide