FFWS Global Finals 2026-এর Phase 1 Week 2 Day 3-এর সেশন ২-এর তৃতীয় ম্যাচ শুরুর আগে অফিশিয়াল ব্রডকাস্টে Team Infinity-র প্লেয়ার INF.MIKEY89-এর একটি স্টেটমেন্ট দেখানো হয়।

স্টেটমেন্টটিতে মাইকি বলেছিলেন,

“ওরা [RHK/TEC] অনেক ভুল করেছে, যেগুলো আমরা করব না। আমরা ওদের থেকে শিখেছি। আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, অনেক কিছু দেখেছি, আর সেজন্যই আমার মনে হয় আমরা আরও ভালো করব।”

এই স্টেটমেন্টটি পড়ার পর অফিশিয়াল কাস্টার The Mustachio AJ সরাসরি সাড়া দেন। তিনি বলেন,

“আমি পুরোপুরি একমত, তাই না? কারণ আমার মনে হয়, Infinity আন্তর্জাতিক মঞ্চে আমাদের যা দেখাচ্ছে, RedHawks কোথাও তার ধারেকাছেও পারফর্ম করেনি।”

বাংলাদেশি দলটি Phase 1 শেষে Pool 4-এ উঠেছে। অফিশিয়াল কাস্টারের মুখ থেকে এমন প্রশংসা পাওয়ায় Infinity ক্যাম্পে উৎসাহ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

২২ নভেম্বর Pool 4-এর ম্যাচে Team Infinity কেমন পারফর্ম করে, সেদিকে এখন সবার নজর।