QUALIFIED! বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরলো Team Infinity!
Free Fire World Series (FFWS) Global Finals 2026-এর মঞ্চে অবিশ্বাস্য ডমিনেশন আর আগ্রাসী গেমপ্লে উপহার দিয়ে অফিশিয়ালি নকআউট ফেজ-০২ (Knockout Phase-02)-এর টিকিট নিশ্চিত করলো বাংলাদেশের গর্ব Team Infinity!
বিশ্বের সেরা সব শক্তিশালী স্কোয়াডের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত টিমওয়ার্ক, নিখুঁত স্ট্র্যাটেজি এবং ক্লিন ফিনিশিংয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে INF-এর ছেলেরা। আন্তর্জাতিক ব্যাটলগ্রাউন্ডে তাদের এই দাপুটে পারফরম্যান্স প্রমাণ করে দিয়েছে— বিশ্বসেরাদের কাতারে লড়াই করার জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত!
নকআউট ফেজ-০২-এর কঠিন চ্যালেঞ্জেও Team Infinity এই জয়ের ধারা ধরে রাখবে— এমনটাই প্রত্যাশা পুরো দেশের গেমিং কমিউনিটির। GG INF! What a Domination!







