টানা ৩২ ঘণ্টার লাইভস্ট্রিমে GTA VI-এর স্টোরি শেষ করলেন Freak22
বাংলাদেশি গেমিং কনটেন্ট ক্রিয়েটর বিশেষকরে ফ্রি ফায়ার ইসপোর্টস কমিউনিটির পরিচিত নাম FREAK 22 (Tanvir Shahriar) সম্প্রতি একটানা ৩২ ঘণ্টার ম্যারাথন স্ট্রিমের মাধ্যমে Grand Theft Auto VI (GTA 6)-এর স্টোরি মোড শেষ করেছেন।
Kick প্ল্যাটফর্মে তিনি এই দীর্ঘ স্ট্রিম পরিচালনা করেন। নিজের পোস্টে তিনি জানিয়েছেন, Watch Party এবং অন্যান্য কাজের কারণে GTA 6 শেষ করতে দেরি হচ্ছিল। তবে ২৫ নভেম্বর সকালে FFWS Global Finals-এ অংশ নিতে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে গেমটির গল্প শেষ করার সিদ্ধান্ত নেন তিনি।
মূলত GTA 6 রিলিজ হওয়ার দিন থেকেই তিনি খেলা শুরু করেছিলেন। তবে বর্তমানে FFWS Global Finals চলমান থাকায় এবং তিনি FFWS-এর কো-স্ট্রিমারদের জন্য চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় নিয়মিত সময় দিতে পারছিলেন না। ফলে প্রথম দিন থেকেই একটু একটু করে খেললেও স্টোরি সম্পূর্ণ করতে পারছিলেন না।
সম্প্রতি FFWS Global Finals-এর Phase 2 শেষ হয়েছে এবং পরবর্তী রাউন্ড Last Chance-এর আগে কিছুটা দীর্ঘ সময় পাওয়া গেছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে FFWS Global Finals-এ স্ট্রিমিং ও খেলোয়াড়দের সঙ্গে সময় দেওয়ার জন্য যাদের নির্বাচিত করা হয়েছে, তাদের মধ্যে FREAK 22-ও রয়েছেন। ২৫ নভেম্বর তাকে থাইল্যান্ড যেতে হবে। এই কারণে তিনি সিদ্ধান্ত নেন থাইল্যান্ড যাওয়ার আগেই সম্পূর্ণ স্টোরি শেষ করবেন। যার ফলস্বরূপ এই ৩২ ঘন্টার ম্যারাথন স্ট্রীমিং শুর করেন তানভীর শাহরিয়ার এবং এর মধ্যে দিয়ে তিনি হয়ে যান বাংলাদেশ থেকে Grand Theft Auto VI (GTA 6)-এর সম্পূর্ণ স্টোরি মোড শেষ করা প্রথম স্ট্রিমার হয়েছেন।
FREAK 22 বাংলাদেশের ফ্রি ফায়ার সিনের অন্যতম পুরনো ও পরিচিত মুখ। তিনি The Jawbreakers-এর প্রতিষ্ঠাতা ও সাবেক IGL হিসেবে পরিচিত। ২০১৮ সাল থেকে প্রতিযোগিতামূলক সিনে সক্রিয় থাকার পর ২০২৬ সালের মাঝামাঝি সময়ে তিনি প্রতিযোগিতামূলক খেলা থেকে অবসর নেন। এরপর কনটেন্ট ক্রিয়েশন ও স্ট্রিমিংয়ে মনোযোগ দিয়েছেন।
GTA 6 সম্প্রতি রিলিজ হওয়ার পর বিশ্বজুড়ে স্ট্রিমারদের মধ্যে ম্যারাথন স্ট্রিমের হিড়িক দেখা গেছে। FREAK 22-এর এই ৩২ ঘণ্টার স্ট্রিম বাংলাদেশি গেমিং কমিউনিটিতেও আলোচনার জন্ম দিয়েছে।
স্ট্রিম শেষে তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যারা এত দীর্ঘ সময় ধরে স্ট্রিমে পাশে থেকেছেন, সময় দিয়েছেন এবং সাপোর্ট করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
FREAK 22 এখন ব্যাংককে FFWS Global Finals 2026 অনুসরণ করবেন বলে জানা গেছে। টুর্নামেন্টটি থাইল্যান্ডের ব্যাংককে চলমান এবং গ্র্যান্ড ফাইনাল ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।







