Toxicity ও গালিগালাজে জিরো টলারেন্স! JB Freak 22-এর কমিউনিটিতে Permanent Ban-এর ঘোষণা
বাংলাদেশের জনপ্রিয় স্ট্রিমার JB Freak 22-এর কমিউনিটিতে Toxicity ও গালিগালাজ নিয়ন্ত্রণে কঠোর Moderation নীতির ঘোষণা দেওয়া হয়েছে। কমিউনিটির পরিবেশ সুন্দর ও ইতিবাচক রাখতে এবার থেকে আরও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল থেকে KICK লাইভ স্ট্রিমের চ্যাটে যারা গালিগালাজ, Toxicity কিংবা আপত্তিকর আচরণ করবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের মাত্রা বিবেচনায় প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি Permanent Ban করা হতে পারে।
তবে এই নিয়ম শুধু KICK-এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। YouTube, Facebook এবং বিভিন্ন Community Group-এও একই Moderation নীতি কার্যকর করার কথা জানানো হয়েছে।
মূলত কমিউনিটির সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত আচরণ বন্ধ করতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন দেখার বিষয়, JB Freak 22-এর এই কঠোর Moderation নীতি তাঁর কমিউনিটিতে Toxicity নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।
কমিউনিটিতে সুস্থ পরিবেশ বজায় রাখতে এবার কঠোর অবস্থানে JB Freak 22!







