২৫ লাখ টাকার প্রাইজপুলে PUBG MOBILE ও eFootball টুর্নামেন্টের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করল Cirkle Gaming Arena!

বাংলাদেশের ইস্পোর্টস অঙ্গনে ২৫ লাখ টাকার বিশাল প্রাইজপুল নিয়ে PUBG MOBILE ও eFootball টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়ার পর এবার প্রকাশ করা হয়েছে প্রতিযোগিতা দুটির পূর্ণাঙ্গ রোডম্যাপ। Cirkle Gaming Arena প্রকাশিত রোডম্যাপে অনলাইন কোয়ালিফায়ার থেকে শুরু করে গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত প্রতিটি ধাপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

PUBG MOBILE টুর্নামেন্টের রোডম্যাপ

PUBG MOBILE প্রতিযোগিতাটি শুরু হবে অনলাইন কোয়ালিফায়ারের মাধ্যমে। ৫১২টির বেশি দল নিবন্ধন করলে অনুষ্ঠিত হবে Group Draw। এরপর Round of 512, Round of 256, Round of 128 এবং Round of 64 ধাপে প্রতিটি গ্রুপ থেকে সেরা দলগুলো পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে।

পরবর্তী League Stage-এ অংশ নেবে মোট ২৪টি দল, যার মধ্যে ২০টি দল কোয়ালিফায়ার থেকে এবং ৪টি দল ইনভাইটেশনের মাধ্যমে অংশগ্রহণ করবে। এই পর্যায়ে প্রতিটি দল ১২টি ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা ১৬টি দল জায়গা করে নেবে Grand Final-এ।

PUBG MOBILE-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী। প্রথম দুই দিন অনলাইনে এবং শেষ দিন অফলাইনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত লড়াই।

eFootball টুর্নামেন্টের রোডম্যাপ

অন্যদিকে, eFootball প্রতিযোগিতার ক্ষেত্রেও রাখা হয়েছে একাধিক নকআউট ধাপ। ৫১২ জনের বেশি খেলোয়াড় নিবন্ধন করলে Group Draw অনুষ্ঠিত হবে। এরপর Round of 512 থেকে শুরু করে Round of 256, Round of 128, Round of 64 এবং Round of 32 পেরিয়ে এগিয়ে যাবে প্রতিযোগীরা।

প্রতিটি রাউন্ডে Best of 3 সিরিজের মাধ্যমে বিজয়ীরা পরবর্তী ধাপে উন্নীত হবে। এরপর শুরু হবে Knockout Stage, যেখানে Round of 16-এ ১৬ জন, Quarter Final-এ ৮ জন, Semi Final-এ ৪ জন এবং Grand Final-এ মুখোমুখি হবে শেষ দুই প্রতিযোগী। এই পর্যায়গুলোও Best of 3 ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

সবশেষে গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন।

২৫ লাখ টাকার প্রাইজপুল ঘিরে প্রত্যাশা

PUBG MOBILE ও eFootball, দুইটি জনপ্রিয় ইস্পোর্টস শিরোনামকে কেন্দ্র করে ২৫ লাখ টাকার সম্মিলিত প্রাইজপুলের এই আয়োজন বাংলাদেশের প্রতিযোগিতামূলক গেমিং কমিউনিটিতে নতুন আগ্রহ তৈরি করতে পারে। বিশেষ করে অনলাইন কোয়ালিফায়ার থেকে অফলাইন গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত বিস্তৃত এই পরিকল্পনা টুর্নামেন্টটিকে ঘিরে বাড়তি প্রত্যাশা তৈরি করেছে।