২৭ হাজারেরও বেশি গেমারের অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় গেমিং আয়োজন CirKle Gaming Arena!

ইস্পোর্টস প্লেয়ার, গেমিংপ্রেমী থেকে শুরু করে আয়োজক, সবার অংশগ্রহণে দেশের গেমিং কমিউনিটির এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে CirKle Gaming Arena। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই আয়োজনে অংশ নিয়েছেন ২৭ হাজারেরও বেশি গেমার।

বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রিতে এত বড় পরিসরের অংশগ্রহণ নতুন করে আলোচনায় এনেছে ইভেন্টটিকে।