সার্কেল গেমিং অ্যারেনার আসন্ন আয়োজনে নিবন্ধনকারী খেলোয়াড়ের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে বলে দাবি করেছে আয়োজকরা। প্রকাশিত প্রচারণামূলক পোস্টারে “20,000+ Players and counting” উল্লেখ করার পাশাপাশি নিবন্ধন শেষ হতে আর মাত্র 1 দিন বাকি থাকার তথ্য জানানো হয়েছে।

পোস্টারে আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। তবে প্রতিযোগিতায় কোন কোন গেম অন্তর্ভুক্ত থাকবে, আয়োজনের তারিখ, ভেন্যু, প্রতিযোগিতার ফরম্যাট ও প্রাইজ পুল সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

#CircleGamingArena #EsportsNews #TheEsportsTimes #pubgmibile