Historic Milestone: আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশের প্রথম Beyblade X Royal Bengal X (ORX)' জাতীয় দল!
বিশ্বসেরা ব্লেডারদের সাথে লড়াইয়ে নামতে এখন পুরোপুরি প্রস্তুত Team Royal Bengal X (ORX)' ! 3-2-1 Go Shoot— স্লোগান নিয়ে মালয়েশিয়ার এরিনায় লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরবে আমাদের ছেলেরা। দেশের গেমিং কমিউনিটির জন্য এক গর্বের সংবাদ। প্রথমবারের মতো অফিশিয়াল Beyblade X জাতীয় দল নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এই আসরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের মুখোমুখি হবে Team Royal Bengal X (ORX)'!
দেশের গেমিং ও ই-স্পোর্টস অঙ্গনের সমস্ত ঐতিহাসিক অর্জন, টুর্নামেন্ট আপডেট ও তাজা খবর পেতে সবসময় চোখ রাখুন The Esports Times-এর পর্দায়!







