আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! Clash of Clans-এ আসছে Town Hall 19, নতুন কী থাকছে আপডেটে?
Clash of Clans খেলোয়াড়দের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি নভেম্বরের মাঝামাঝি সময়ে গেমটিতে যুক্ত হতে যাচ্ছে নতুন Town Hall 19 (TH19)। জনপ্রিয় মোবাইল স্ট্র্যাটেজি গেমটির ডেভেলপার Supercell ইতোমধ্যে নতুন Town Hall-এর আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি প্রকাশিত হতে শুরু করেছে নতুন আপডেটের বিভিন্ন ফিচার ও পরিবর্তনের তথ্য।
Supercell-এর নভেম্বর মাসের অফিসিয়াল রোডম্যাপ অনুযায়ী, Town Hall 19-এর আপডেট আসার কথা নভেম্বরের মাঝামাঝি সময়ে। ১৪ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট রিলিজ তারিখ ঘোষণা করা হয়নি। তবে ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ‘Clash On’ প্রোগ্রামের মাধ্যমে নতুন আপডেটের বিভিন্ন Sneak Peek প্রকাশ করা হচ্ছে।
এবারের আপডেটের সবচেয়ে আকর্ষণীয় সংযোজনগুলোর একটি হচ্ছে Troop Squads। নতুন এই ব্যবস্থায় সেনাবাহিনী মোতায়েনের পদ্ধতিতে পরিবর্তন আসবে। পাশাপাশি Town Hall-এ যুক্ত হচ্ছে নতুন Customization Options, যার মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের Town Hall-কে আরও ব্যক্তিগতভাবে সাজাতে পারবেন। Supercell-এর প্রকাশিত Sneak Peek-এ এই দুটি ফিচারকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।নতুন Sneak Peek-এর তথ্য অনুযায়ী, TH19-এ যুক্ত হতে যাচ্ছে দুটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো হলো Spiky Tower এবং Firecracker Tower। Spiky Tower শত্রুর আক্রমণে ক্ষতিগ্রস্ত হলে পাল্টা আঘাত করবে। অন্যদিকে, Firecracker Tower স্থল ও আকাশ উভয় ধরনের ইউনিটকে লক্ষ্যবস্তু করতে পারবে। নতুন এই ডিফেন্সগুলো বেসের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
এছাড়া Hero-দের জন্যও আসছে নতুন লেভেল। প্রতিটি Hero-র সর্বোচ্চ লেভেল পাঁচ ধাপ করে বাড়ানো হচ্ছে। নতুন আপডেটে Barbarian King ও Archer Queen-এর সর্বোচ্চ লেভেল হবে ১১৫, Minion Prince-এর ১০০, Grand Warden-এর ৯০, Royal Champion-এর ৬০ এবং Dragon Duke-এর ৩০।
শুধু Hero কিংবা Defense নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল্ডিং, Troop ও Spell-এর লেভেলও বাড়ানো হচ্ছে। নতুন আপডেটে Clan Castle-এর সর্বোচ্চ লেভেল হবে ১৫, Laboratory-এর ১৭ এবং Hero Hall-এর ১৩। পাশাপাশি Wall-এর সর্বোচ্চ লেভেল ২০-এ উন্নীত করা হবে। নতুন করে যুক্ত হবে ২৫টি Wall Piece।
আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে Guardians ব্যবস্থায়। এখন থেকে Guardians-কে Town Hall-এর সঙ্গে নির্দিষ্টভাবে যুক্ত রাখার বাধ্যবাধকতা থাকছে না। ফলে Village পরিচালনা ও প্রতিরক্ষা কৌশলে খেলোয়াড়রা নতুন ধরনের স্বাধীনতা পাবেন।
উল্লেখ্য, TH19-এর আগমন উপলক্ষে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত Hammer Jam ইভেন্ট আয়োজন করেছে Supercell। এই ইভেন্টে Building Upgrade-এর সময় ও খরচ ৫০ শতাংশ কমানোর পাশাপাশি Resource Collector-এর উৎপাদন ও ধারণক্ষমতা দ্বিগুণ করা হয়েছে। নতুন Town Hall-এ যাওয়ার আগে খেলোয়াড়দের Village প্রস্তুত করার সুযোগ দিতেই এই আয়োজন।
সব মিলিয়ে Town Hall 19 আপডেটটি Clash of Clans-এর গেমপ্লে, আক্রমণ ও প্রতিরক্ষা কৌশলে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক রিলিজের। নতুন Troop Squads এবং দুটি নতুন Defense গেমটির দীর্ঘদিনের খেলোয়াড়দের অভিজ্ঞতায় কতটা পরিবর্তন আনে, সেটিই দেখার বিষয়।







