ডিসেম্বরে ঢাকায় বসছে দেশের অন্যতম বৃহৎ LAN ই-স্পোর্টস টুর্নামেন্ট, থাকছে দুটি জনপ্রিয় গেম!

বাংলাদেশের ই-স্পোর্টস অঙ্গনে নতুন এক বড় আয়োজনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ LAN ই-স্পোর্টস টুর্নামেন্ট। ডিসেম্বরের শুরুতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে ই-স্পোর্টস কমিউনিটিতে তৈরি হয়েছে আগ্রহ।

আয়োজকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই টুর্নামেন্টে থাকছে দুটি জনপ্রিয় গেমের প্রতিযোগিতা। তবে এখনো গেম দুটির নাম, অংশগ্রহণকারী দল, প্রাইজপুল কিংবা ভেন্যু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

LAN ভিত্তিক এই আয়োজন দেশের গেমারদের সরাসরি মঞ্চে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দিতে পারে। পাশাপাশি বড় পরিসরে এমন টুর্নামেন্টের আয়োজন বাংলাদেশের ই-স্পোর্টস ইন্ডাস্ট্রির জন্যও হতে পারে একটি উল্লেখযোগ্য সংযোজন।

এখন সবার মনে একটাই প্রশ্ন, কোন দুটি জনপ্রিয় গেমকে ঘিরে সাজানো হচ্ছে এই আয়োজন? বিস্তারিত ঘোষণার অপেক্ষায় দেশের ই-স্পোর্টস কমিউনিটি।

আপনার ধারণা, কোন দুটি গেম থাকছে এই টুর্নামেন্টে?