বাংলাদেশের ইস্পোর্টস অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে CIRKLE GAMING ARENA। রেজিস্ট্রেশন শুরুর মাত্র দুই দিনের মধ্যেই ১০ হাজারের বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা টুর্নামেন্টটিকে ঘিরে গেমারদের ব্যাপক আগ্রহেরই প্রতিফলন।

একের পর এক রেকর্ড ভাঙার ধারাবাহিকতায় CIRKLE GAMING ARENA-এর এই অর্জন নিঃসন্দেহে আয়োজনটির প্রতি কমিউনিটির বিপুল সাড়া তুলে ধরছে।

এখন দেখার বিষয়, রেজিস্ট্রেশনের এই সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় এবং মাঠের লড়াইয়ে কতটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়!