বাংলাদেশের ই-স্পোর্টস অঙ্গনে বড় পরিসরে ল্যান (LAN) টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে রবি আজিয়াটা পিএলসি-র (Robi Axiata PLC) তারুণ্যনির্ভর ব্র্যান্ড Cirkle (সাবেক Airtel)। প্রতিষ্ঠানটির অফিশিয়াল টিজার ভিডিওতে আসন্ন এই ইভেন্টটিকে ‘Cirkle Gaming Arena’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেশের অন্যতম বড় এই ল্যান টুর্নামেন্টটির মোট প্রাইজপুল নির্ধারণ করা হয়েছে ২৫ লক্ষ টাকা। আসন্ন এই ইভেন্টে জনপ্রিয় দুটি মোবাইল গেম— PUBG MOBILE এবং eFootball অন্তর্ভুক্ত থাকবে।
টুর্নামেন্টের বর্তমান অবস্থা ও সময়সূচি
Cirkle-এর পক্ষ থেকে টিজার ভিডিও প্রকাশ করা হলেও টুর্নামেন্টটির চূড়ান্ত নাম, ফরম্যাট কিংবা রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে এখনো আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণা আসেনি। এছাড়া ইভেন্টটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সে বিষয়েও নির্দিষ্ট তারিখ প্রকাশ করেনি আয়োজক কর্তৃপক্ষ।
তবে ই-স্পোর্টস কমিউনিটির একাংশের ধারণা, চলতি ২০২৬ সালের শেষ দিকেই এই ইভেন্টটি মাঠে গড়াতে পারে। অন্যদিকে, অনেকের মতে ২০২৭ সালের শুরুতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রেক্ষাপট
উল্লেখ্য, ২০২৬ সালের আগস্ট মাসে রবি আজিয়াটা পিএলসি বাংলাদেশে তাদের দীর্ঘদিনের ব্র্যান্ড Airtel-কে ‘Cirkle’ নামে রিব্র্যান্ডিং করে। রিব্র্যান্ডিংয়ের আগে ২০২৫ সালের অক্টোবরে ‘Airtel Gaming Arena’ শিরোনামে জাতীয় পর্যায়ের একটি PUBG MOBILE টুর্নামেন্ট আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।
নতুন ব্র্যান্ড পরিচয়ে ‘Cirkle Gaming Arena’-এর মাধ্যমে দেশের ই-স্পোর্টস খাতে আরও বড় পরিসরে ফিরতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। টুর্নামেন্টের চূড়ান্ত তারিখ, ভেন্যু ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে Cirkle-এর পরবর্তী অফিশিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।







