PMGC 2026 ঘিরে তুরস্কে ‘PUBG MOBILE SUPERSTARS UNITED’, বাংলাদেশের ৪ কনটেন্ট ক্রিয়েটরের জন্য থাকছে বিশেষ আয়োজন!
PUBG MOBILE Global Championship (PMGC) 2026 উপভোগ করতে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছেন বাংলাদেশের চার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। তাদের জন্য PUBG MOBILE আয়োজন করতে যাচ্ছে বিশেষ একটি প্রোগ্রাম, যার নাম PUBG MOBILE SUPERSTARS UNITED।
আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন Timeburner, Rafsan The Choto Vai, Apollo Gaming এবং Gaming With Talha। এই আয়োজনের মাধ্যমে বিশ্বের সেরা কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কোলাবোরেশন করার সুযোগ পাবেন তারা।
তবে এখানেই শেষ নয়! ভিডিওতে Timeburner জানিয়েছেন, PUBG MOBILE তাদের জন্য নিয়ে আসছে বেশ কিছু Wild Challenges। কী থাকছে এসব চ্যালেঞ্জে এবং পুরো আয়োজনটি কেমন হতে যাচ্ছে, তা নিয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল ৪টায় লাইভে আসবেন তারা।
PMGC 2026-এর মঞ্চে বাংলাদেশের এই চার কনটেন্ট ক্রিয়েটরের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ের ক্রিয়েটরদের সঙ্গে কাজ করার সুযোগ কতটা নতুন অভিজ্ঞতা নিয়ে আসে, সেটিই এখন দেখার বিষয়।
#PUBGMOBILE #PUBGMIstanbul #PUBGMSUPERSTARSUNITED #PUBGMESPORTS #PMGC2026 #timeburnergg







